৫ নভেম্বর আসছে মি সিসি৯
আগামী ৫ নভেম্বর মি সিসি৯ প্রো চীনে অবমুক্ত করার ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। এর পাশাপাশি বাজারে শাওমি এমআই টিভি ৫ এবং শাওমি ওয়াচ আনবে সংস্থাটি।
এদিকে চীনা মাইক্রোব্লগিং ওয়েইবো এর ওয়েবসাইটে শেয়ার করা পোস্টার অনুযায়ী, স্মার্টফোনটিতে থাকবে পেন্টা-লেন্স সেটআপ। অর্থাৎ ফোনটির পেছনে থাকবে পাঁচটি ক্যামেরা সেটআপ। এবং ক্যামেরার সাথে আছে দুটি ডুয়েল-এলইডি ফ্ল্যাশ ইউনিট।
মি সিসি৯ প্রো-তে থাকবে ৫ এক্স অপটিক্যাল জুম সাপোর্ট যা এই প্রথম কোম্পানির কোনো স্মার্টফোনে ব্যাবহার করা হয়েছে। ফোনটিতে থাকবে স্যামসাং-এর ১০৮ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর। পোস্টারে বাকি ক্যামেরার কনফিগারেশন এবং ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে ফাঁস হওয়া স্পেকস অনুযায়ী, মি সিসি৯ প্রো-তে থাকবে একটি ওয়াটারড্রপ নচ এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ৬.৪-ইঞ্চি এফএইচডি + অ্যামোলেড ডিসপ্লে। ফোনটিতে আরও থাকবে স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর সহ ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
শাওমি মি সিসি৯ প্রো-তে নচের ভিতরে থাকবে একটি ৩২ এমপি সেলফি ক্যামেরা। এনএফসি সাপোর্টের সাথে আসছে ফোনটি। পাশাপাশি এর সাথে থাকছে আইআর ব্লাস্টার।
ফোনটি ৯ মিমি পুরু এবং এর ওজন হবে ১৮০ গ্রাম। এতে আউট অফ ডি বক্স এ থাকবে অ্যান্ড্রয়েড ১০ এবং ফোনটিতে চার হাজার এমএএইচ ব্যাটারির সাথে থাকবে ২০ ওয়াট প্লাস দ্রুত চার্জিং সাপোর্ট।
ডিজিবাংলা/প্রান্ত